কেন পিরিতি বাড়াইলারে বন্ধু


কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি... 
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

পাড়া পড়শী বাদী আমার... 
বাদী কাল ননদী। 
হো... পাড়া পড়শী বাদী আমার... 
বাদী কাল ননদী। 
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি...
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি? 

তোমায় হৃদ মাঝারে রাখিব

ওরে ছেড়ে দিলে সোনার গৌড়
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আমরা আর পাব না, আর পাব না।

"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"। 

ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না 
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় 
আর পাবো না না না না, আর পাবো না।  
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"। 

ভূবনো মোহনো গোরা...আ, 
কোন মণিজনার মনোহরা । 
ভূবনো মোহনো গোরা, 
কোন মণিজনার মনোহরা 
মণিজনার মনোহরা । 

বকুল ফুল বকুল ফুল (জলের গান)



বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে। 
যার সনে যার ভালবাসা
যার সনে যার ভালবাসা, 
সেইতো মজা লোটে লো। 

বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 
বকুল ফুল বকুল ফুল, 
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।