Song: Oniket Prantor
Artist: Artcell
Language: Bengali (বাংলা)
তবুই দেয়ালের শরীরে
যত ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যত উদ্ভাসিত আলোর রং
আকাশ এর মত অকস্মাৎ নীল
নীল ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে
দুটো মানচিত্র একেঁ, দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিগুলোর বেবচ্ছেদ
তবু এইখানে আছে অবলিল হাওয়া
জানালা বদ্ধ ঘরে এসে যায়
দেয়াল ধরে বেড়ে উঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা
তোমাকে ঘিরে পথ গুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূণ্যের কাটা তারে
দুটো মানচিত্র একেঁ, দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিগুলোর বেবচ্ছেদ
তবু এই দুটি কাটা তারে, শহরের মত করে
ভিরে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময় কে অপিতাফ ভেবে হাটু গেড়ে বসে
তবু এখানে বাতাস এসে দূরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানেই ভাঙে না দুটো দেশে
মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে
আলোর নিরবাসন স্মৃতির মতন
অবিকল সপ্নঘর বাধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত
যুদ্ধের বিপরীতে
এখানে শরণীর লেখা নেই নাম, কোন শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু সপ্ন ঘর
জানালায় ঝুলে থাকে না শূণ্যতার অবচেতন
তোমার ঘরে অন্ধ আলোয় অদেখা